আসানসোলে জেলা বিজেপির উদ্যোগে ” বিভাজন বিভীষিকা ” স্মৃতি দিবস উদযাপন
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রবীন্দ্র ভবনে শুক্রবার বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ” বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস ” উদযাপন করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার ও বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য।














ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ একাধিক বিধায়ক ছাড়াও বিজেপির অন্যান্য নেতা ও কার্যকর্তারা। এই অনুষ্ঠানে ১৯৪৭ সালের ১৫ আগস্ট এর আগে দেশভাগের ফলে যে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সে বিষয়ে এক বিভীষিকাময় পর্ব পার করে স্বাধীনতা লাভের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা এই বিষয়ে আলোকপাত করেন।





