সালানপুরের ব্রিজে দুই কয়লা বোঝাই ডাম্পারের সংঘর্ষ জখম চালক ও খালাসি
*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার ১৯ নম্বর জাতীয় সড়কের ধানবাদগামী লেনে এথোড়া ব্রিজে শুক্রবার একটি পথ দুর্ঘটনা ঘটে।কয়লা বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি কয়লা বোঝাই ডাম্পারের পেছনে ধাক্কা মারে। সেই ধাক্কায় পেছনের ডাম্পারের কেবিন ক্ষতিগ্রস্ত হয়। চালক ও খালাসি কেবিনে আটকে পড়েন। দুর্ঘটনার পরে খালাসিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।














এরপর স্থানীয় বাসিন্দা, সালানপুর থানার পুলিশ, কুলটি ট্রাফিক গার্ড এবং জাতীয় সড়কের পেট্রোলিং টিম ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধারের কাজ শুরু করে।বেশ কিছুক্ষন চেষ্টার পর কেবিনে আটকে থাকা চালককে উদ্ধার করা হয় গুরুত্বর আহত অবস্থায়। পরে তাঁকেও অ্যাম্বুলেন্সে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সালানপুর থানার পুলিশ, কুলটি ট্রাফিক গার্ড এবং জাতীয় সড়ক পেট্রোলিং টিম উদ্ধার কাজের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ করে রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করে।





