ASANSOL

ডিম-থেরাপির পাল্টা লাইসেন্স পিস্তল রাখার হুঁশিয়ারি সাংসদ কীর্তি আজাদের বিজেপি ও আরএসএসকে একযোগে আক্রমণ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্কুলে শিশুদের ডিম দেওয়া বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মানুষকে ডিম ছোঁড়া হচ্ছে। এর পেছনে রয়েছে বিজেপি। এমনই মন্তব্য করে সোমবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে ডিম ছোঁড়ার ঘটনার পাল্টা হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। নিজের নিরাপত্তার জন্য লাইসেন্সধারী পিস্তল রাখার কথা জানালেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে কীর্তি আজাদ বলেন, “আমি নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি। আমাদেরও নিজেদের আত্মরক্ষার অধিকার আছে।

একই সঙ্গে এদিন বিজেপি ও আরএসএসকে নিশানা করে তীব্র আক্রমণ করেন তিনি। নিজের ক্রিকেট জীবনের প্রসঙ্গ তুলে কীর্তি আজাদ বলেন, আমি ভয় পাওয়ার মতো মানুষ নই। ভারতের হয়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সম্মান ও মর্যাদার জন্যই আমি ক্রিকেট খেলেছি।তৃণমূল সাংসদ বলেন, দেশের স্বাধীনতায় বিজেপি আরএসএসের কোন অবদান নেই।

তারা শুধু রাম রাম করে। তারা কি জানে আমরা কি ভাবে দেবদেবীর নাম করি। আগে রাধা, পরে কৃষ্ণ। আগে দূর্গা। পরে মহাদেব। তেমনই আগে সীতা, পরে রাম। গোটা দেশ ও রাজ্যের কি অবস্থা, তা মানুষ এখন বুঝতে পারছেন। তিনি আরো বলেন, আমি ব্লকে ব্লকে আগে মিটিং করবো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে মিটিং করাবো।

দেখবো কে কি করতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কি বলেছিলেন? টাকা নিয়ে কি বলেছিলেন। তোলাবাজি প্রসঙ্গে তিনি বলেন, পান্ডবেশ্বরের বিধায়ক কি বলেছেন তো সবাই শুনেছেন। তৃণমূল কংগ্রেস ১৫ বছরে যা করতে পারেনি, তা বিজেপি নেতা ও কর্মীরা তিনমাসে করে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *