Friday, September 4, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 4, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

প্রবল বৃষ্টিতে বারাবনিতে রাস্তায় ধস, বিপাকে এলাকার বাসিন্দারা, বন্ধ যাতায়াত

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাতভর প্রবল বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনির ভানোড়া-ভাসকাঝুড়ি থেকে নুনী মোড় যাওয়ার রাস্তায় বড়সড় ধস নামে। বুধবার সকালের দিকে এই ধসের খবর জানাজানি হওয়ার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মদনমোহনপুর গ্রামের কাছে প্রায় ১০ ফুট গভীর এবং ৮০ থেকে ৯০ ফুট লম্বা রাস্তার অংশ ভেঙে পড়েছে বলে জানা যায়।এর ফলে রাস্তা দিয়ে স্বাভাবিক যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। যদিও স্থানীয়রা কোনওরকমে রাস্তার ধসে যাওয়া অংশ দিয়ে বাইক নিয়ে এবং হেঁটে যাতায়াত করছেন।

পরিস্থিতিতে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ এলাকায় আসে। বিজেপি নেতারাও এলাকায় আসেন।দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ ব্যারিকেড করে ধসে যাওয়া রাস্তাটি ঘিরে দিয়েছে। এলাকার বাসিন্দাদের ঘুরে অন্য রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় বিজেপি নেতা সুজিত মন্ডল বলেন, প্রবল বৃষ্টির কারণে রাস্তায় এই ধস নেমেছে বলে মনে হচ্ছে। ব্লক প্রশাসনকে গোটা বিষয়টি বলা হয়েছে। দ্রুত রাস্তা সারাই করার জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *