বার্নপুরে নেতাজি সুভাষচন্দ্র সেবা কেন্দ্রের উদ্বোধন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বার্নপুরের চিত্রা মোড় এলাকায় হলো নেতাজি সুভাষচন্দ্র সেবা কেন্দ্রের। রবিবার সকালে এক অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নেতাজি সুভাষচন্দ্র সেবা কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন।













এই সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন অসুবিধা ও সমস্যার কথা শোনা হবে এবং তা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সমস্যা সমাধানের লক্ষ্যেই এই সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এলাকার মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে এসে যোগাযোগ করতে পারবেন। দ্রুত সেই সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে।


