গোগলায় বিশ্ব হিন্দু পরিষদের নতুন শাখা, বাড়ছে সংগঠনের জনপ্রিয়তা
সার্থক কুমার দে, দুর্গাপুর: দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে প্রতিষ্ঠিত হল বিশ্ব হিন্দু পরিষদের নতুন শাখা । সংগঠনের অঞ্চল সভাপতি হিসেবে বৈদ্যনাথ ভান্ডারীকে নিযুক্ত করা হয় ।সোমবার শাখা প্রতিষ্ঠা উপলক্ষে নগর পরিক্রমা, আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ।













পাশাপাশি পদাধিকারীদের পাঠ করানো হয় সংগঠনের শপথবাক্য । সংগঠনের দুর্গাপুর-ফরিদপুর প্রখণ্ড সভাপতি অরূপ কুমার মুখার্জি জানান, কয়লাখনি অঞ্চলে বিশ্ব হিন্দু পরিষদের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে । প্রতিদিনই বহু মানুষ সংগঠনে যুক্ত হচ্ছেন । ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজেও অংশ নেওয়াই সংগঠনের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি ।

