Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে সাইবার অপরাধ চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান , ১১ জনকে আসানসোল আদালতে পেশ

*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার হরিজন পাড়ায় সাইবার অপরাধ চক্রের বিরুদ্ধে সোমবার পুলিশের বড়সড় অভিযান চালানো হয়েছিলো। এই ঘটনায় ধৃত ১১ জনকে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে পেশ করা হলো।

পুলিশের এই অভিযানের পর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযান চলাকালীন পুলিশ ও সাইবার থানার যৌথ দল হরিজন পাড়ার একাধিক বাড়িতে তল্লাশি চালায়। তদন্তের সময় ১২ জনকে আটক করা হয়। এরপর আইনি প্রক্রিয়া মেনে ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল।

এই অভিযানে নগদ ৩ লক্ষ টাকা ও ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাইবার অপরাধের সঙ্গে যুক্ত পুরো নেটওয়ার্কের হদিশ পেতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কতজন জড়িত এবং সাইবার অপরাধের মাধ্যমে কি ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছিল, তা খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *