Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে ট্রান্সফরমারে ধাক্কা তুলো বোঝাই গাড়ির, দাউ-দাউ করে আগুন!

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ:* কাক ভরে খনি শহর রানীগঞ্জের তারবাংলা, টিকিয়াপাড়া এলাকায় একটা ট্রান্সফরমারে ধাক্কা মেরে আগুন লেগে গেল তুলোর বোঝাই গাড়িতে। দমকলের একটি ইঞ্জিন চালাচ্ছে আগুন নেভাতে জোর প্রচেষ্টা। গাড়িটি তুলে বোঝাই করে হাওড়া থেকে রানীগঞ্জে আসছিল এলাকার মানুষদের দাবি কালীপুজোর প্রদীপ জ্বালানোর পলতে ও অন্য ব্যবহারের জন্য এই তুলো নিয়ে আসা হচ্ছিল তারই মধ্যে এই তার বাংলা এলাকায় একটি ট্রান্সফরমারে এই তুলা বোঝায় গাড়িটি আঘাত লাগে আর সেখানেই আগুন লেগে যায় এই ঘটনায় এখনো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে এলাকায় দমকলের একটি ইঞ্জিন চালাচ্ছে লাগাতার প্রচেষ্টা।

গাড়ির ভেতরে তুলোর স্তরে আগুন চলে যাওয়ায় আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি চারিদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নেভানোর। জানা গেছে হাওড়ার সালকিয়া থেকে এই তুলো বোঝাই করে রানীগঞ্জের বালিশ, তোষক, ও বর্তমান সময়ে কালীপুজোর আগে প্রদীপের সলতে তৈরি করার জন্য এই তুলে নিয়ে আসা হচ্ছিল রানিগঞ্জের এক ব্যবসায়ী সঞ্জীবন সরয়ার কাছে।

এই তার বাংলাতেই রয়েছে তার দোকান সেখানে নিয়ে আসা হচ্ছিল তারই মধ্যে এই আগুন লাগার ঘটনায় অথচ হতচকিত সকলে। এই মুহূর্তে দমকলের একটির পর আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগানোর জন্য জোর তৎপর রয়েছে। রানীগঞ্জ থানা যাওয়ার রাস্তায় একেবারে জনবসতির মাঝে মসজিদের কাছে লেগেছে এই ভয়াবহ আগুন যা নিয়ে আতঙ্ক এখনো রয়েছে এলাকাবাসীর মধ্যে।

দমকল বিভাগের যে সকল কর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে আলাদা আলাদা করে সরিয়ে তুলো থেকে আগুন সরিয়ে দেওয়ার জন্য জোর তৎপর হয়েছে কাক ভোরে এই ঘটনা ঘটায় কোন বড়সড় বিপত্তি হয়নি যানজট এখন নেই তাই কোনক্রমে আগুনকে নিয়ন্ত্রণের জন্য সচেষ্ট রয়েছে দমকল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *