রাম মন্দিরের আদলে সেজেছে আসানসোলের ধেমোমেন কোলিয়ারির পুজো মন্ডপ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে আসানসোলের ধেমোমেন কোলিয়ারির এবারের পুজো মন্ডপ। চতুর্থীর রাতে এই পুজোর উদ্বোধন করেন কুলটির বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার।













আসানসোল শিল্পাঞ্চলের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হলো এই পুজো। বলতে গেলে চতুর্থী থেকেই এই পুজো দেখা শুরু হয়েছে। শুক্রবার বিকেল থেকে বলতে গেলে জনজোয়ার নামে এই পুজো দেখতে। ভিড় নিয়ন্ত্রণে পুজো কমিটির পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

