সর্বাধিক গুরুত্ব করোনা মোকাবেলা করা : অমরনাথ চট্টোপাধ্যায়
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। আজ অর্থাত বুধবার সকাল থেকেই আসানসোল পৌরসভার পৌর প্রশাসক পদে বসছেন আবারও অমরনাথ চট্টোপাধ্যায় ।সঙ্গে পৌর প্রশাসক বোর্ডে যারা গত ২৬ শে ফেব্রুয়ারির আগে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারাই ফেরত আসছেন।














রাজ্য সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়ে এক সরকারি নির্দেশ জারি করা হয়েছে।ওই নির্দেশে বলা হয়েছে নির্বাচনী বিধি চালু হওয়ার কারনে এবং কমিশনের নির্দেশ মেনে গত ২৬ শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত্য অমরনাথ চট্টোপাধ্যায় এর নেতৃত্বে আসানসোলের যে পৌর প্রশাসক বোর্ডের সদস্যরা ছিলেন তাদের আবার মঙ্গলবার থেকেই পুরনো পদে ফিরিয়ে দেয়া হলো ।অমরবাবু বললেন আজ তিনি পুরসভায় গিয়ে তার কার্যভার গ্রহণ করবেন এবং এই মুহূর্তে তাদের সর্বাধিক গুরুত্ব হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা মোকাবেলা করা।
