ASANSOL

বিভিন্ন দাবিতে আসানসোলে ডিআরএম অফিসে ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন বিভিন্ন দাবি নিয়ে বুধবার আসানসোলে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ করে। আসানসোল ডিভিশনের ১০টি শাখার ইউনিয়ন সদস্যরা এই বিক্ষোভে অংশ নেন। তাদের তরফে দাবি নিয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএমের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রবীণ কুমার ঝাঁ বলেন, কর্মচারীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

তিনি আউটসোর্সিং বন্ধ করা, যথেচ্ছভাবে নির্মিত অপারেটিং রুমগুলো চালু না করা এবং লোকো পাইলট ও গার্ডদের জন্য পৃথক অপারেটিং রুম নির্মাণের দাবি জানান।তিনি আরো বলেন, ট্র্যাকম্যানদের জন্য নির্মিত গ্যাং হাটগুলোর অবস্থা অনেক জায়গায় জরাজীর্ণ এবং সেখানে জল ও শৌচাগারের মতো মৌলিক সুবিধার অভাব রয়েছে। তিনি ট্র্যাকম্যানদের উন্নততর সুবিধা প্রদানের জন্য গ্যাং হাটগুলো সংস্কারের দাবি জানান।

এছাড়াও, মহিলা রেলকর্মীদের দ্বারা পরিচালিত অফিসগুলিতে উন্নত শৌচাগারের ব্যবস্থা, গ্রুপ ডি কর্মীদের ৮ ঘণ্টার বেশি কাজ না করানো, আসানসোল ডিভিশনাল হাসপাতালে দ্রুত হৃদরোগ ও স্নায়ুরোগ বিভাগের সুবিধা চালু করা এবং রেলকর্মীদের বাসস্থান ও কোয়ার্টার মেরামতের দাবি জানানো হয়।ইউনিয়নের তরফে সমস্ত রেল অফিসে কম্পিউটার ও কম্পিউটার-ভিত্তিক কাজের সুবিধা প্রদান এবং কর্মচারী-সম্পর্কিত অন্যান্য সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *