আসানসোলে কালীমন্দিরে চূড়া স্থাপনের অনুষ্ঠানে বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রেলপারের ডিপোপাড়ার ঐতিহ্যবাহী কালীমন্দিরের মন্দিরচূড়া স্থাপন উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ছিলেন মন্দির কতৃপক্ষ ও এলাকার বাসিন্দারা। রীতি ও আচার মেনে পুজো করার পরে মন্দির চূড়া স্থাপন করা হয়।











এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, এই কালীমন্দিরের অনুষ্ঠানে অংশ হতে পেরে নিজেকে ধন্য ও সৌভাগ্যবান মনে করছি। দেবীপক্ষের এই শুভক্ষণে মা কালীর চরণে প্রার্থনা করি, যাতে জনসেবার কাজে এভাবেই অবিচল থাকতে পারি। তাঁর অপার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে পরিপূর্ণ হয়ে উঠুক। সকলের জীবনে বিরাজ করুক আনন্দ ও মঙ্গল। দূর হোক সমস্ত অশুভ শক্তি ও অন্ধকার এই আমার মায়ের কাছে প্রার্থনা।


