ASANSOLKULTI-BARAKAR

বরাকরে মারোয়াড়ি যুব মঞ্চকে শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স দিলেন মন্ত্রী

*বেঙ্গল মিরর, বরাকর, রাজা বন্দোপাধ্যায়:* প্রথম নবরাত্রি উপলক্ষে রবিবার মারোয়াড়ি যুব মঞ্চের বরাকর গ্রেটার শাখার হাতে একটি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স তুলে দিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার।এদিন বরাকরের হাটতলা এলাকার দুর্গামন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে নতুন অ্যাম্বুল্যান্সটির উদ্বোধন করেন মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার।

এই অনুষ্ঠানে মন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন মারোয়াড়ি যুব মঞ্চের বরাকর গ্রেটার শাখার সভাপতি সৌরভ আগরওয়াল। অন্যদিকে, মঞ্চের কনভেনর সুমিত আগরওয়াল মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান।অনুষ্ঠানে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার বলেন, রাজ্য সরকারের উদ্যোগে ডিভিসির সহযোগিতায় এই অ্যাম্বুল্যান্সটি মারোয়াড়ি যুব মঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই অ্যাম্বুল্যান্সের মাধ্যমে এলাকার মানুষের জরুরি চিকিৎসা পরিষেবা পেতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারোয়াড়ি যুব মঞ্চের বরাকর গ্রেটার শাখার সভাপতি ও কনভেনার ছাড়াও সম্পাদক ময়ঙ্ক সুভাষারিয়া, কোষাধ্যক্ষ নটবর কেজরিওয়াল, প্রাক্তন সভাপতি অনুপ আগরওয়াল সহ মঞ্চের অন্যান্য সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *