Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

রেল বাঁচাও – দেশ বাঁচাও, চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের ডাকে গণ ধর্ণা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রেল বাঁচাও – দেশ বাঁচাও স্লোগান তুলে চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের ডাকে চিত্তরঞ্জন জিএম গেটের সামনে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে ২৪ ঘন্টার গণ ধর্না অনুষ্ঠিত হয়। মূলত নতুন প্রযুক্তির ইঞ্জিন তৈরির দাবী,নতুন কর্মী নিয়োগের দাবী এবং বেসরকারি করনের বিরোধিতা করে এই কর্মসূচি পালিত হয়। এদিন গণ ধর্ণা অনুষ্ঠানে সিটুর সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন রাজ্য সভার সাংসদ তপন সেন, আসানসোল লোকসভার প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী,বাম গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব শতরুপ ঘোষ এবং সর্বভারতীয় লোক রানিং স্টাফ এসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক এম এন প্রসাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

৯ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১০ই সেপ্টেম্বর সকাল ১০টা অবধি টানা ২৪ঘন্টা এই ধর্ণা কর্মসূচি চলবে।তাছাড়া চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের পক্ষ থেকে ৬ হাজার মানুষের সই করা একটি মাস স্মারকলিপি প্রধানমন্ত্রী কাছে পৌঁচানোর জন্য সিটুর সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন রাজ্য সভার সাংসদ তপন সেনের
তুলে দেওয়া হয়।পাশাপাশি সিএল ডাবলু লেবার উনিয়ানের একটি লোগোর উদ্বোধন করা হয়।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *