BARABANI-SALANPUR-CHITTARANJAN

রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না পুজো দিলেন কল্যাণেশ্বরী মন্দিরে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলে সুফল বাংলার স্টল উদ্বোধন অনুষ্ঠানে এসে কল্যাণেশ্বরী মন্দিরে পূজো দিলেন রাজ্যের শ্রম,কৃষি বিপণন প্রতিমন্ত্রী বেচারাম মান্না।তিনি এদিন সমস্ত মানুষের মঙ্গল কামনা করে পূজোদেন।তিনি বলেন আসানসোল আসলে প্রথম কাজ মায়ের কাছে পূজা করা।তিনি আরো বলেন সমস্ত মানুষের মঙ্গল কামনা করে পূজো দিলাম যাতে সবাই ভালো থাকে।

কল্যানেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ দেওঘরিয়া তার পূজো করান।তাছাড়া বিজেপির নবান্ন অভিযানকে কটাক্ষ করে বলেন তাদের মিছিল ব্যার্থ হবে কারণ মানুষ তাদের সঙ্গে নেই।শুধুমাত্র অভিযোগ ছাড়া তারা কিছু জানে না।যখন তারা ব্যার্থ হয় তখন তারা অভিযোগ করে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *