Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

বেঙ্গল মিররের খবরের জের! অবশেষে বেতন ও পুজো বোনাস পেলেন বেসরকারি ব্যাংকের এটিএম-এ নিরাপত্তারক্ষীরা,হাসি ফুটল তাদের মুখে, ধন্যবাদ দিলেন তারা

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়:
বেঙ্গল মিররের খবরের জের। অবশেষে বেতন ও পুজো বোনাস পেলেন বেসরকারি ব্যাংকের এটিএম-এ নিরাপত্তা রক্ষীরা।
বস্তুত, বৃহস্পতিবার ওরিয়ন সিকিউরিটি কোম্পানির নিরাপত্তারক্ষীরা বেতন না দেওয়া এবং পিএফ জমা না করার প্রতিবাদে আসানসোলের ভগত সিং মোড়ে অবস্থিত অ্যাক্সিস ব্যাঙ্কের সামনে তীব্র বিক্ষোভ দেখান।



এদিন আইএনটিটিইউসি নেতা অর্ণব লাহিড়ী বেঙ্গল মিররকে জানান, বেঙ্গল মিররের পক্ষ থেকে খবর প্রকাশিত হবার পরেই নড়েচড়ে বসে কলকাতায় ওড়িয়ান কোম্পানির সদর দপ্তরের আধিকারিকেরা এবং আজকেই তাদের বেতন এবং বোনাস দিয়ে দেওয়া হয়। এবং শুধু আসানসোল নয় সারা রাজ্যেই ওই সংস্থার সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত কর্মীরা পুজোর বোনাস পেয়েছে। হাসি ফুটেছে সবার মুখে। তিনি সমস্ত কর্মীদের পক্ষ থেকে বেঙ্গল মিররকে ধন্যবাদ জানান। তিনি জানান, দুই মাস ধরে বেতন দেওয়া হচ্ছিল না এবং পুজো বোনাস অনিশ্চিত ছিল।



অর্ণববাবু বলেন, এতদিন কোম্পানির পক্ষ থেকে দাবি করা হলে বলা হচ্ছিল যে ব্যাংক থেকে পেমেন্ট আসেনি এবং ব্যাংক থেকে চাওয়া হলে কোম্পানিকে মেল করতে বলা হচ্ছে। কর্পোরেট অফিস থেকে অনুমোদন আসবে তারপরই কিছু বলা যাবে। সিকিউরিটি গার্ডদের বেতন দেওয়া ব্যাংকের দায়িত্ব নয়, বিষয়টি আসে সিকিউরিটি কোম্পানির এক্তিয়ারে।



অন্যদিকে কোম্পানির আধিকারিক অশোক চ্যাটার্জীকে কলকাতায় সাংবাদিকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোম্পানির কিছু বাধ্যবাধকতার জন্য তাদের বেতন হয়নি। তবে দুর্গাপূজার আগেই তাদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে। পিএফের জন্য, এটি সাধারণ প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে। পুরানো কর্মচারীদের পিএফ এখনও দেওয়া হয়নি, যেখানে নতুন কর্মচারীদের পিএফ যোগদান করার সময় করা হচ্ছে। বৃহস্পতিবার বিক্ষোভের সময় আইএনটিটিইউসি নেতা অর্ণব লাহিড়ি সহ প্রায় ডজনখানেক নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ওরিয়ান কোম্পানির পক্ষ থেকে এই দাবী করার পরই শুক্রবার সমস্ত কর্মীদের বেতন এবং পুজো বোনাস পেয়ে যাওয়ায় খুশি সমস্ত কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *