ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

পানিফলা পার্কের জলাশয় থেকে এক ব্যক্তির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- শনিবার এক জলাশয় থেকে অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করে বারাবনি থানার পুলিশ। বারাবনি থানার অন্তর্গত লালগঞ্জ দোমহানি রোডের বন্ধ পানিফলা পার্কের জলাশয় থেক এক ব্যাক্তির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানাজায়, এদিন সকালে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই জলাশয়ের ঘাটে নামতেই দেখতে পান জলে ভাসছে এক ব্যাক্তির অর্ধনগ্ন মৃতদেহ। তৎক্ষণাৎ বারাবনি থানাকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে আশেপাশের গ্রামের মানুষ ভীড় জমায় ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।জানাগেছে মৃতদেহটি স্থানীয় পাশের একটি গ্রাম হন্যে পাড়া গ্রামের বাসিন্দা নারান কোরা বয়স 60 ।জানাজায় শৌচকর্ম করে জলাশয়ে নেমে ডুবে যায় পুলিশ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *