বার্ণপুরে ভরসন্ধ্যায় গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি, লুঠ গয়না সহ টাকা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ভরসন্ধ্যায় আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের নরসিংবাঁধের সুইপার পাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার হওয়া এই চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে চোরেরা সোনা ও রুপোর গয়নার পাশাপাশি নগদ ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । যার মধ্যে ১৫ হাজার টাকা রান্নাঘরে স্টিলের কৌটোতে লুকিয়ে রাখা ছিলো। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ বাড়িতে আসে । অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।









জানা গেছে, বার্ণপুরের নরসিংবাঁধের সুইপার পাড়ার বাসিন্দা গণেশিয়া দেবী তার বৌমা নিয়ে বাড়ির দরজায় তালা লাগিয়ে ত্রিবেণী মোড়ে ছেলেকে ছাড়তে যান বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ। ২০ মিনিট পরে বাড়ির দরজা তালা খুলে ভেতরে ঢুকে দেখেন, গোটা ঘর লন্ডভন্ড। সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারিও ভাঙা। ঘরে নেই প্রায় লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না। চুরি গেছে আলমারি ও রান্নাঘরে কৌটোয় লুকিয়ে রাখা ২০ ও ১৫ হাজার টাকা। গণেশিয়া দেবী বলেন, মাত্র ২০ মিনিট বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে চোরেরা চুরি করেছে। এই চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরেরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায় । চোরেদের খুঁজে বার করার চেষ্টা চলছে।





- दुर्गापुर में अन्नपूर्णा योजना का पैसा नहीं मिलने से नाराजगी, सेवा सेतु अभियान में महिलाओं ने विधायक को घेरा
- दुर्गापुर में तृणमूल के कार्यालय में तोड़फोड़ का आरोप, भाजपा के खिलाफ आरोप, पुलिस ने शुरू की जांच
- দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব, তদন্তে পুলিশ
- দুর্গাপুরে অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ক্ষোভ, সেবা সেতু অভিযানে বিধায়ককে ঘেরাও মহিলাদের
- गांधी जयंती पर राष्ट्रपिता को आसनसोल नगर निगम की श्रद्धांजलि, स्वच्छता की शपथ

