৮৫টন অবৈধ কয়লা সহ ১৩ জন গ্রেফতার
বেঙ্গল মিরর, আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* ৮৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করার পাশাপাশি ১৩ কয়লা চোরকে গ্রেফতার করলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে ভাটাশ কোলিয়ারি সংলগ্ন জঙ্গলে হানা দেয় বারাবনি থানার পুলিশ। জঙ্গল থেকে ৮৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। একইসঙ্গে সেখান থেকে ১৩জন গ্রেফতার করে বারাবনি থানার পুলিশ।











ধৃতদেরকে বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা আদালতে পাঠিয়ে পুলিশ তাদের পাঁচ দিনের হেফাজত চায়। সেইমতো বিচারক তাদের জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোলিয়ারি এলাকা থেকে কয়লা চুরি করে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিলো। রাতেই এই কয়লা অন্যত্র পাচার করার পরিকল্পনা নেওয়া হয়েছিলো। কিন্তু তারই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।


- রাম মন্দিরের আদলে সেজেছে আসানসোলের ধেমোমেন কোলিয়ারির পুজো মন্ডপ
- राजनीतिक मंच अलग-अलग, लेकिन कूल्टी में दुर्गापूजा के उद्घाटन में एक साथ दिखे मंत्री और तृणमूल के पूर्व विधायक
- রাজনৈতিক মঞ্চ আলাদা কুলটিতে দুর্গাপুজোর উদ্বোধনে একসঙ্গে মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক
- महाषष्ठी पर एक दिन की आजादी चारदीवारी की बंदिशें छोड़ दुर्गापूजा की रोशनी में निकलीं आसनसोल के स्व-शक्ति सदन की लड़कियां
- आसनसोल जिला अस्पताल के ब्लड बैंक में रक्त की कमी, षष्ठी के दिन विधायक की पहल पर रक्तदान शिविर का आयोजन

