ASANSOLKULTI-BARAKAR

কুলটির আরএসএস ভবনে বিজয়া দশমীতে অস্ত্রপূজো

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজয়া দশমী উপলক্ষে বুধবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। সেই মতো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুর স্থিত আরএসএস ভবনে অস্ত্রপূজো কর্মসূচি পালন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সদস্যরা।সংঘের রীতি অনুযায়ী বিজয়া দশমীর দিন অস্ত্রপূজনের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন নিয়ামতপুর আরএসএস ভবনে স্বয়ংসেবকরা একজোট হন। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অস্ত্রপূজন করা হয়।

সংঘের আদর্শ, শৃঙ্খলা ও দেশসেবার সংকল্প নিয়েও আলোচনা হয়।উপস্থিত স্বয়ংসেবক সদস্যরা বলেন, বিজয়া দশমী শক্তির আরাধনার দিন। অসত্যের বিরুদ্ধে সত্যের জয়, অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের প্রতীক এই দিন। তাই এই দিনে অস্ত্রপূজনের মাধ্যমে শক্তির উপাসনা করা হয়। এটি কোনো হিংসার প্রতীক নয়, বরং আত্মরক্ষা ও সমাজ রক্ষার সংকল্প।অনুষ্ঠানে এলাকার বহু প্রবীণ স্বয়ংসেবক ও যুব স্বয়ংসেবক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় গোটা কর্মসূচি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *