কুলটিতে উদ্ধার আট ফুটের রক পাইথন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটি থানার ঝালবাগান এলাকায় একটি পাইথন উদ্ধার হলো। বর্ষ শেষের দিন শনিবার সকালে ঝালবাগান এলাকার বাসিন্দারা রাস্তার পাশে মাঠের মধ্যে পাইথনটিকে দেখতে পান। আট ফুট লম্বা পাইথনটিকে দেখে ঝাল বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাইথনের খবর বনদপ্তরে দেওয়া হয়।













খবর পেয়ে বন দপ্তরের আসানসোল টেরিটোরিয়্যাল রেঞ্জের ফরেস্ট গার্ড জুলফিকার মোল্লা সেখানে আসেন। তিনি অন্যদের সাহায্যে একটি বস্তায় ভরেন পাইথনটিকে।
পরে তিনি বলেন, এটি রক পাইথন। কোনভাবে সেটি এখানে চলে আসে। আপাততঃ এটিকে বন দপ্তরের অফিসে রাখা হবে পর্যবেক্ষণ। শারীরিক অবস্থা দেখে আধিকারিকদের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
- কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলকে শ্রদ্ধা / ” সৃজন দ্যা স্পার্ক” র উদ্যোগে আসানসোলে সংগীতানুষ্ঠান
- সাফাইয়ের কর্মীরা জঞ্জাল সাফাই করতে গিয়ে মানুষজনের ক্ষোভে পড়ে মারধর খেয়ে পুলিশের দ্বারস্থ হল
- বিয়ের কার্ড দিতে গিয়ে মাইথনের ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু, জখম ছেলে
- পাণ্ডবেশ্বরে তৃণমূলে ভাঙ্গন ইস্তফা প্রধান, উপপ্রধান সহ ৮ জন গ্রাম পঞ্চায়েত সদস্যর
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, চেম্বার পেলেন আসানসোল পুরনিগমে বিরোধী দলনেত্রী মানুষের স্বার্থে আরো সক্রিয় হওয়ার বার্তা চৈতালি তিওয়ারির


