বুবাই মেমোরিয়াল ট্রফি ” মেগা ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র, সালানপুর : ইতিহাসের পীঠস্থান এথোড়া, সেই এথোড়ায় শুরু হয়ে গেল, মেগা ক্রিকেট প্রতিযোগিতা। সূচনা করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায়। শিল্পী – সমাজসেবক অভিজিৎ (বুবাই) ভট্টাচার্যের স্মরণে, ঐতিহ্যবাহী এথোড়া ক্লাব ও লাইব্রেরীর আয়োজনে, এথোড়া স্কুল ময়দানে ৩রা জানুয়ারি শুরু হয়ে গেল ” বুবাই মেমোরিয়াল ট্রফি ” মেগা ক্রিকেট প্রতিযোগিতা। ৩রা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত স্কুল মাঠে প্রতিদিন দেখা যাবে সকাল ১০.৩০টা থেকে ক্রিকেট খেলা।














১৬টি ক্রিকেট দলের এই প্রতিযোগীতার সূচনা করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায়, সঙ্গে ছিলেন শ্রীকান্ত মুখার্জী সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতার জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং পরাজিত দলের হাতে তুলে দেওয়া হবে কুড়ি হাজার টাকা, বলে জানা গেছে।
- कुल्टी में सनसनी तिरपाल लगाकर शटर तोड़ ज्वेलरी दुकान में लाखों की चोरी, सीसीटीवी हार्ड डिस्क भी ले गए बदमाश, जांच में जुटी पुलिस
- চাঞ্চল্য কুলটিতে ত্রিপল টাঙিয়ে শাটার ভেঙে গয়নার দোকানে লুট, উধাও সিসিটিভির হার্ডডিস্ক, তদন্তে পুলিশ
- সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগ অন্ডালের প্রাক্তন প্রধানের
- बीएमएस के 72वें स्थापना दिवस पर बर्नपुर में भव्य निःशुल्क स्वास्थ्य जांच शिविर, सैकड़ों कर्मचारियों व परिजनों ने उठाया लाभ
- Railpar में नन्हे – मिस्टर के आवास पर छापेमारी !


