রূপনারায়ানপুর রেল ব্রিজের গার্ডওয়াল ভাঙল, বড়সড়ো বিপদের আশঙ্কা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের আসানসোল চিত্তরঞ্জন প্রধান রাস্তার উপর রূপনারায়ানপুর রেল ব্রিজের গার্ড ওয়াল ভেঙ্গে পড়াই বড়সড়ো বিপদের আশঙ্কা । ঘটনার সম্পর্কে জানা যায় যে রবিবার সকালে রূপনারায়ানপুরের রেল ব্রিজের গার্ডওয়াল কোনো এক গাড়ির ধাক্কায় ভেঙ্গে যায় এরপরেই
স্থানীয়রা ওই ব্রিজের নিচে ফাটল দেখতে পাই। খবর দেওয়া হয় স্থানীয় ব্লক প্রশাসন সহ জিলা পরিষদের আধিকারিকে।














জানা যায় এই ব্রিজ রেলের অধীনে।আর ব্রিজের উপরেই রয়েছে এগারোশো হাজার ভোল্টের লাইনের তার।আর তারের উচ্চতা রয়েছে সামান্য।যেকোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে। স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।ঘটনার খবর পেয়ে রেল ব্রিজে সামনে ছুটে আসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ রেলের আই.ও.ডাবলু শঙ্কর সাউ সহ রেলের অন্যান্য আধিকারিকগণ।তারা এসে ব্রিজটি পরিদর্শন করেন।এদিন মহম্মদ আরমান জানান ফাটলের খবর পেয়ে এসে দেখলাম সত্যিই সামান্য ফাটল রয়েছে।সঙ্গে সঙ্গে জেলা শাসক এবং রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।রেল কর্তৃপক্ষ এসে পরিদর্শন করেছে তারা আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
- धर्मतला हिंसा मामले में पहली गिरफ्तारी, अंडाल से मोहम्मद अफरोज गिरफ्तार; ‘गुंडा दमन कानून’ के तहत कार्रवाई
- छात्रों को आगे रखकर देशविरोधी आंदोलन कराने के आरोप में सीजेपी के खिलाफ दुर्गापुर में विरोध मार्च
- ছাত্রদের সামনে রেখে দেশবিরোধী আন্দোলনের অভিযোগে সিজেপির বিরুদ্ধে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল
- Asansol सांसद शत्रुघ्न सिन्हा की ‘गुमशुदगी’ को लेकर भाजपा का प्रतीकात्मक विरोध, उखड़ा पुलिस फाड़ी में दर्ज कराई ‘मिसिंग डायरी’
- Asansol MP Shatrughan Sinha খোঁজে থানায় বিজেপি, উখড়ায় প্রতীকী ডায়েরি ঘিরে রাজনৈতিক তরজা


