রূপনারায়ানপুর রেল ব্রিজের গার্ডওয়াল ভাঙল, বড়সড়ো বিপদের আশঙ্কা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের আসানসোল চিত্তরঞ্জন প্রধান রাস্তার উপর রূপনারায়ানপুর রেল ব্রিজের গার্ড ওয়াল ভেঙ্গে পড়াই বড়সড়ো বিপদের আশঙ্কা । ঘটনার সম্পর্কে জানা যায় যে রবিবার সকালে রূপনারায়ানপুরের রেল ব্রিজের গার্ডওয়াল কোনো এক গাড়ির ধাক্কায় ভেঙ্গে যায় এরপরেই
স্থানীয়রা ওই ব্রিজের নিচে ফাটল দেখতে পাই। খবর দেওয়া হয় স্থানীয় ব্লক প্রশাসন সহ জিলা পরিষদের আধিকারিকে।














জানা যায় এই ব্রিজ রেলের অধীনে।আর ব্রিজের উপরেই রয়েছে এগারোশো হাজার ভোল্টের লাইনের তার।আর তারের উচ্চতা রয়েছে সামান্য।যেকোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে। স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।ঘটনার খবর পেয়ে রেল ব্রিজে সামনে ছুটে আসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ রেলের আই.ও.ডাবলু শঙ্কর সাউ সহ রেলের অন্যান্য আধিকারিকগণ।তারা এসে ব্রিজটি পরিদর্শন করেন।এদিন মহম্মদ আরমান জানান ফাটলের খবর পেয়ে এসে দেখলাম সত্যিই সামান্য ফাটল রয়েছে।সঙ্গে সঙ্গে জেলা শাসক এবং রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।রেল কর্তৃপক্ষ এসে পরিদর্শন করেছে তারা আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
- हॉकी खिलाड़ी हत्याकांड में नया मोड़ , नेपाल भागकर भी नहीं बच सका मुख्य आरोपी, अदालत में किया आत्मसमर्पण
- পশ্চিম বর্ধমানে মাধ্যমিকে সেরা আসানসোল রামকৃষ্ণ মিশন
- गोपाल हत्याकांड के मुख्य आरोपी कृष्णा को प्रयागराज जेल से ट्रांजिट रिमांड पर आसनसोल लाया गया
- कुत्ते की बेल्ट से पत्नी की हत्या, पति को उम्रकैद
- চিত্তরঞ্জনে হকি খেলোয়াড় খুনে নয়া মোড় নেপাল পালিয়েও শেষ রক্ষা হলো না, আদালতে আত্মসমর্পণ মূল অভিযুক্তের

