মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা ও ধরনা অবস্থান বিধায়কের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি,পাণ্ডবেশ্বর : সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পাণ্ডবেশ্বরে পালন করা হলো মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস । অহিংসা ও সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক ।
সোমবার শ্রদ্ধাঞ্জলি, পথনাটিকা, ধর্না সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পাণ্ডবেশ্বরে পালন করা হলো জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস । পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন অনুষ্ঠানটি হয় এরিয়া অফিস মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে । মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।









উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা ধীবর, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী সহ অন্যরা । সবরমতি আশ্রম সহ মহাত্মা গান্ধীর জীবনযাত্রার বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছিল অনুষ্ঠান চত্বরে ছবির মাধ্যমে । মহাত্মা গান্ধী কে কেন হত্যা করা হয়েছে এই বিষয়ে “বাপু কো কিউ মারা” নামে একটি পথনাটিকা পরিবেশিত হয় । জাতির জনক কে হত্যার প্রতিবাদে অনুষ্ঠানস্থলে প্রতীকী ধর্নায় বসেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা ।




বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন জাতির জনক কে আরএসএস সংগঠনের লোকেরা পরিকল্পিতভাবে হত্যা করেছিল । সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য । কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ঐক্য নষ্ট করার চক্রান্ত করছে । তাই আজকের দিনে মহাত্মা গান্ধীর মতাদর্শ মেনে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে । সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন বিধায়ক । এদিন অনুষ্ঠানটি শেষ হয় বেলা দুটো নাগাদ ।
- बीच जंगल से चार कंकाल बरामद, कांकसा में मचा हड़कंप
- মাঝ জঙ্গলে চারটি কঙ্কাল উদ্ধার, কাঁকসায় চাঞ্চল্য
- Asansol के 10 नेताओं को मिली BJP प्रदेश कार्यसमिति में जगह
- आसनसोल थाने में बागेश्वर बाबा के खिलाफ एफआईआर दर्ज करने की शिकायत दुर्गापूजा और बंगाली संस्कृति को लेकर आपत्तिजनक टिप्पणी के विरोध में कांग्रेस का प्रदर्शन
- আসানসোল থানায় বাগেশ্বর বাবার এফআইআর করতে অভিযোগ দুর্গাপূজো ও বাঙালি সংস্কৃতি নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের

