পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ,পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী। মঙ্গলবার আসানসোলের কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত ইস্কো রোডের উপর পথ দুর্ঘটনা আহত হয় এক স্কুলছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডিশেরগড় থেকে একটি চারচাকা মারুতি গাড়ি ইস্কো রোডের দিকে আসার পথে এক ফোর ক্লাসের ছাত্রী রিয়া যাদব রাস্তাপারাপার করার সময় ওই মারুতি গাড়িটি ওই ছাত্রী কে সজোরে ধাক্কা মারে এবং তারপর ওই ঘাতক চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।














ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুত্বর আহত ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। একই সাথে ঘাতক মারুতি চারচাকা গাড়ি ও চালককে আটক করে নিয়ে যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তবে এলাকাবাসীদের অভিযোগ যে মারুতি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলো এবং তার গাড়িটি দ্রুত গতিতে ছিলো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
- आसनसोल इंजीनियरिंग कॉलेज के स्ट्रॉन्ग रूम में त्रिस्तरीय सुरक्षा, डीएम और सीपी ने किया निरीक्षण
- গণনা হবে ৬ টি বিধানসভার ইভিএম ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার বলয়ে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুম পরিদর্শনে ডিএম ও সিপি
- ভোট গণনার দুদিন আগে আসানসোলে চার জেলা নিয়ে বিজেপির বিশেষ কর্মশালা উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব
- রানিগঞ্জে পরিযায়ী শ্রমিক বোঝাই বাসে দুর্ঘটনা, মহিলা শিশু সহ আহত ৪
- असंतोष के बीच श्रीपुर क्षेत्र के CMS (AITUC) पदाधिकारियों का सामूहिक इस्तीफा !

