পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ,পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী। মঙ্গলবার আসানসোলের কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত ইস্কো রোডের উপর পথ দুর্ঘটনা আহত হয় এক স্কুলছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডিশেরগড় থেকে একটি চারচাকা মারুতি গাড়ি ইস্কো রোডের দিকে আসার পথে এক ফোর ক্লাসের ছাত্রী রিয়া যাদব রাস্তাপারাপার করার সময় ওই মারুতি গাড়িটি ওই ছাত্রী কে সজোরে ধাক্কা মারে এবং তারপর ওই ঘাতক চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।









ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুত্বর আহত ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। একই সাথে ঘাতক মারুতি চারচাকা গাড়ি ও চালককে আটক করে নিয়ে যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তবে এলাকাবাসীদের অভিযোগ যে মারুতি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলো এবং তার গাড়িটি দ্রুত গতিতে ছিলো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।




- Krishnendu Mukherjee बने कटवा के प्रभारी, अमिताभ राय को आसनसोल की कमान
- কুলটিতে বেহাল ইস্কো রোড ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে গর্ত ভরাটের কাজ
- नगर एवं शहरी विकास मंत्री के संदेश के बाद ही सक्रियता बराकर में ऑटो की आवाजाही पर ट्रैफिक पुलिस की कड़ी निगरानी, जुर्माना वसूला
- পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর বার্তার পরেই তৎপরতা বরাকরে অটো চলাচলে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি, জরিমানা আদায়
- রানিগঞ্জে এইচএমএস ও বিএমএসের সদস্যদের মধ্যে মারামারির ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ, চাঞ্চল্য

