আসানসোলে জামিনের আবেদন করা হলো না অনুব্রত মন্ডলের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আগের দিনের মতো শুক্রবার গরু পাচার মামলায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করা হলো না অনুব্রত মন্ডলের তরফে। তাই এদিন শুনানি পর্ব বেশিক্ষন ধরে চলেনি। অল্প সময় শুনানি চলার পরে বিচারক রাজেশ চক্রবর্তী আরো ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ মার্চ হবে বলে বিচারক জানান।














এদিন শুনানির সময় এই মামলায় আরো তদন্তের জন্য আসানসোল জেলে গিয়ে অনুব্রত মন্ডলকে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক রাজেশ চক্রবর্তী।
এদিন আসানসোল জেল থেকে বেরোনো ও আদালতে পুলিশের গাড়ি থেকে নামার সময় সাংবাদিকরা অনুব্রত মন্ডলের উদ্দেশ্যে প্রশ্ন করেন। কিন্তু কোন প্রশ্নের উত্তর দেননি বীরভূমের জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি।
- डिम-थेरेपी के जवाब में लाइसेंसी पिस्तौल रखने की चेतावनी सांसद कीर्ति आजाद की भाजपा और आरएसएस पर एक साथ हमला
- ডিম-থেরাপির পাল্টা লাইসেন্স পিস্তল রাখার হুঁশিয়ারি সাংসদ কীর্তি আজাদের বিজেপি ও আরএসএসকে একযোগে আক্রমণ
- रामपुर एमवीआई चेकपोस्ट का अचानक निरीक्षण करने पहुंचे राज्य के परिवहन मंत्री अधिकारियों के साथ की बैठक
- রামপুর এমভিআই চেকপোস্ট হঠাৎ পরিদর্শনে রাজ্যের পরিবহন মন্ত্রী আধিকারিকদের সঙ্গে বৈঠক
- Tarapith Hotel Tragedy : होटल में भीषण आग, 6 की मौत, 10-15 लोग अस्पताल में भर्ती, मालिक हिरासत में






