আসানসোল সেল থেকে জেলের হাসপাতালে অনুব্রত মন্ডল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* গরু পাচার মামলায় দিল্লি যাওয়া এখনো চূড়ান্ত রুপ পায়নি। এরইমধ্যে শুক্রবার সন্ধ্যে ছটার সময় জেল সূত্রে জানা গেছে, শরীর খারাপ হওয়ায় অনুব্রত মন্ডলকে তার নির্দিষ্ট সেল থেকে সাড়ে পাঁচটার নাগাদ জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা কেমন আছে তা পরীক্ষা করা হচ্ছে।














প্রসঙ্গতঃ, এদিন সকালেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানির সময় অনুব্রত মন্ডল বিচারক রাজেশ চক্রবর্তীকে ফিসচুলা ফেটে রক্ত বেরোনোর কথা বলেছিলেন। বিচারকের কাছে তার আর্জি ছিলো, তার চিকিৎসা যেন ঠিক মতো করা হয়। বিচারক সেই আর্জি মতো জেল কতৃপক্ষকে নির্দেশও দেন।
অন্যদিকে, এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দিল্লির তিহার জেল থেকে গরু পাচার মামলায় সায়গল হোসেনের ভার্চুয়াল শুনানি হয়। অনুব্রত মন্ডলের মতো তারও আইনজীবী কোন জামিনের আবেদন করেননি।
এদিন আইনজীবি সায়গলের বাড়ি থেকে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা গয়না ফিরিয়ে দেওয়া নিয়ে আবেদনের প্রেক্ষিতে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তখন বিচারক সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসাররের কাছে জানতে চান, এর রিপোর্ট কোথায়? তাতে তারা বলেন, আরো কিছুটা সময় লাগবে। তখন বিচারক সায়গলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বিচারক এই মামলারও পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।
- ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা এক সপ্তাহের মধ্যে দলের জেলা সভাপতির পদে ইস্তফা নরেন্দ্রনাথ চক্রবর্তীর পশ্চিম বর্ধমানে ৪৭৬ জন নেতা ও কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- TMC पश्चिम बर्दवान जिला अध्यक्ष पद से नरेंद्रनाथ चक्रवर्ती का इस्तीफा, बोले- “476 नेताओं पर वारंट, अकेला क्या करूं?”
- আসানসোলে সরকারি অফিসে তৃণমূলের পতাকা, স্বাস্থ্যকেন্দ্রে মদের বোতল ! সরব বিজেপি
- কাটমানি নিয়ে বহিরাগতদের নিয়োগের অভিযোগ স্থানীয়দের কাজের দাবিতে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে বিক্ষোভ
- সরকারি মহাবিদ্যালয় নাকি তৃণমূলের আড্ডাখানা! অভিযোগ ঘিরে এবিভিপি ও টিএমসিপির বচসা, উত্তেজনা দুর্গাপুরে


