বকেয়া ডিএর দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট, সফল করতে আসানসোলে মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বকেয়া ডিএর দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ১০ মার্চ শুক্রবার সেই ধর্মঘটকে সফল করতে বৃহস্পতিবার বিকেলে আসানসোল শহরে একটি মিছিল করা হয়। জিটি রোডের গীর্জা মোড় থেকে শুরু হওয়া সেই মিছিল আসানসোল পুরনিগম মোড় পর্যন্ত যায়।
সেই মিছিল যৌথ মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা শাখা, ১২ জুলাই কমিটি পশ্চিম বর্ধমান জেলা শাখা, অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমান জেলা শাখা, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমান জেলা শাখা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমিতি পশ্চিম বর্ধমান জেলা শাখা, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পশ্চিম বর্ধমান জেলা শাখা ও ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন অফ ইন্ডিয়ার শাখার সদস্যরা ছিলেন।













এদিনের মিছিল প্রসঙ্গে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অমিতদ্যুতি ঘোষ বলেন, মুলতঃ তিনটি দাবিতে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা শুক্রবারের ধর্মঘটের সমর্থনে ও তাকে সফল করতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। সবাই এই মিছিলে যোগ দিয়েছেন। তারা শুক্রবারের ধর্মঘটেও সামিল হবেন।
এদিনের মিছিলে অন্যদের মধ্যে নেতৃত্বে ছিলেন তরুণ মুখোপাধ্যায় , মধুমিতা রায়, উদয় ঘোষ, প্রদীপ মন্ডল, চন্দন বন্দোপাধ্যায়, কিংশুক মুখোপাধ্যায় , অরুণ পাণ্ডে ও নিমাই খাঁ।
- কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলকে শ্রদ্ধা / ” সৃজন দ্যা স্পার্ক” র উদ্যোগে আসানসোলে সংগীতানুষ্ঠান
- সাফাইয়ের কর্মীরা জঞ্জাল সাফাই করতে গিয়ে মানুষজনের ক্ষোভে পড়ে মারধর খেয়ে পুলিশের দ্বারস্থ হল
- বিয়ের কার্ড দিতে গিয়ে মাইথনের ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু, জখম ছেলে
- পাণ্ডবেশ্বরে তৃণমূলে ভাঙ্গন ইস্তফা প্রধান, উপপ্রধান সহ ৮ জন গ্রাম পঞ্চায়েত সদস্যর
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, চেম্বার পেলেন আসানসোল পুরনিগমে বিরোধী দলনেত্রী মানুষের স্বার্থে আরো সক্রিয় হওয়ার বার্তা চৈতালি তিওয়ারির


