জল নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, হাতাহাতি, তিনজনকে আটক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : জল ভরা নিয়ে দুই পাড়ার সংঘর্ষ হাতাহাতি ঘটনায় তিনজনকে আটক করেছে বনবহাল ফাঁড়ির পুলিশ। অন্ডালের খান্দ্রা পঞ্চায়েতের সিদুলি এলাকার। সিদুলি এলাকার বাউড়িপাড়া ও বেদপাড়ার লোকেদের মধ্যে জল নিয়ে সংঘর্ষ। দুই পাড়ার লোকেরাই বেলা এগারোটা নাগাদ খানদরা পঞ্চায়েতে অভিযোগ জানাতে এলে। পঞ্চায়েতের সামনেও দুই পাড়ার লোকেদের মধ্যে মারামারি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।









বেদপাড়া লোকেদের দাবি তাদের ট্যাঙ্কার থেকে জল নিতে বাউরি পাড়ার লোকেরা। অন্য দিকে বাউরী পাড়ার লোকেদের অভিযোগ, বৃহস্পতিবার তাদের পাড়ার মহিলারা ট্যাঙ্কারে জল নিয়েছিলেন সেই সময় বেদপাড়ার কিছু যুবক এখানকার থেকে জল নিতে এলে তাদের নিষেধ করা হয়। তাদের বলা হয় এই সময় ট্যাঙ্কারে জল নিচ্ছে মহিলারা তাই তারা তাদের পাড়ার মহিলাদের জল নেবার জন্য পাঠাতে বলেন। আর তাতেই বাঁধে গন্ডগোল শুরু হয় বচশা হয় হাতাহাতি। ঘটনা চলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় এখনো চাপা উত্তেজনও রয়েছে




- একাধিক দাবিতে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন ডবলুবিটিপিএসটিএর
- নেশামুক্তি নিয়ে স্কুলে সচেতনতা শিবির নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের
- কাঁকসার গ্রামে অবৈধ মদ বিক্রির বাড়বাড়ন্ত বন্ধের দাবিতে পুলিশের দ্বারস্থ মহিলারা
- জেলাশাসকের বৈঠকে পশ্চিম বর্ধমানে অবশেষে কাটলো বালি-জট, চালু হচ্ছে বৈধ ঘাট, ট্রাক্টর প্রতি দাম ১২০০ টাকা চূড়ান্ত
- लगातार बारिश से दुर्गापुर का विस्तृत इलाका जलमग्न स्थायी समाधान की मांग को लेकर स्थानीय लोगों में नाराजगी

