বারাবনির গ্রামে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত ৮ ভর্তি হাসপাতালে
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, মনোজ শর্মা, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়াবোড় গ্রামের রুইদাসপাড়ায় ডায়রিয়ার প্রকোপ। বুধবার সন্ধ্যা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ জন বলে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
এদিন সকাল থেকে এই গ্রামের বাসিন্দারা ডায়রিয়ায় ভুগছেন বলে জানা যায়। সন্ধ্যার আটজনকে তড়িঘড়ি বারাবনি ব্লকের কেলেজোড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এই ব্যাপারে জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত বলেন, বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও সৌমিত প্রতীম প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেন বিএমওএইচের সঙ্গে কথা হয়েছে। জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আরো বলেন, জল সবাই যেটা খায় এরাও খেয়েছেন। ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের টিম বৃহস্পতিবার এলাকায় এসে জলের নমুনা সংগ্রহ করবে। কি কারনের জন্য ডায়রিয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, বারাবনির বিএমওএইচ নাজরিন রহমান বলেন, ৮ জনকে কেলেজোড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আশা কর্মীরা এলাকায় নজরদারি করছেন। বৃহস্পতিবার একটা বিশেষ দল এলাকায় যাবেন।








- आईएसपी यूनियन चुनाव को लेकर बीएमएस का हमला,कहा—विरोधी यूनियन के द्वारा चुनाव रोकने की विफल कोशिश, सुप्रीम कोर्ट तक गए, इसका जवाब 24 को कर्मचारी वोट से देंगे
- कटमनी विवाद को लेकर अंडाल के डीवीसी में नए बनाम पुराने भाजपा कार्यकर्ता, कहासुनी से हाथापाई, इलाका गर्माया, स्थिति संभालने पहुंची पुलिस
- কাটমানি বিতর্কে অন্ডালের ডিভিসিতে নব্য বনাম পুরনো বিজেপি , বচসা থেকে হাতাহাতি, উত্তপ্ত এলাকা, পরিস্থিতি সামলাতে পুলিশ
- दुर्गापूजा के आयोजन को लेकर दुर्गापुर में तृणमूल और भाजपा में भिड़ंत, मंडल अध्यक्ष से मारपीट, उपप्रधान पर अंडे फेंकने का आरोप
- দুর্গাপুজোর আয়োজনকে ঘিরে দুর্গাপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ, মন্ডল সভাপতিকে মারধর, পাল্টা উপপ্রধানকে ডিম ছোঁড়ার অভিযোগ



