আসানসোল মিড ওয়েস্ট হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবসে অনুষ্ঠানের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোলের শহরের জিটি রোডের ভগৎ সিং মোড়ে বেসরকারি হাসপাতাল মিডওয়েস্ট হাসপাতালের উদ্যোগে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার আসানসোল মিড ওয়েস্ট হাসপাতালে পালিত হলো ” আন্তর্জাতিক নার্স দিবস “। এদিন সন্ধ্যায় আসানসোল মিডওয়েস্ট হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় নার্সিং স্টাফদের তরফে।
এদিন শুরুতে প্রথমে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জ্বালানো হয় প্রদীপ। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি জ্বালানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছিলেন মিড ওয়েস্ট হাসপাতালের এমডি দেবজ্যোতি উপাধ্যায় , বিশিষ্ট চিকিৎসক ড: রাজর্ষি মুখোপাধ্যায় , ড: এস ভগৎ, সিস্টার ইনচার্জ স্বপ্না চক্রবর্তী সহ অন্যান্যরা।














হাসপাতালের এমডিদেবজ্যোতি উপাধ্যায় বলেন, এমন একটা দিন যথাযথ মর্যাদার সঙ্গে মিড ওয়েস্ট হাসপাতালে পালন করা হলো। সিস্টার বা নার্সেরা যাকে তাদের আদর্শ হিসাবে মানেন সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি আরো বলেন, আমরা সব সময় আসানসোলের মানুষদের একটা ভালো পরিসেবা দিতে অঙ্গীকারবদ্ধ।

- Jamuria Super फैक्ट्री में हादसा श्रमिक की मौत, हंगामा
- দুর্গাপুরে জোরদার প্রচার তিনি প্রার্থীকে নিয়ে আড়াই কিলোমিটার রোডশো মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Agnimitra Pal पर ‘झूठी सूची’ जारी करने का आरोप
- Coal Smuggling Case में ED ने 159.51 करोड़ की संपत्ति अटैच की, Shyam Group की भी संपत्ति शामिल
- দুর্গাপুরে অভিনব প্রচারে তৃণমূল , ” সাপলুডো” খেলা দিয়ে বিজেপিকে কটাক্ষ, তুলে ধরা হচ্ছে রাজ্যের সরকারি প্রকল্প

