আসানসোলে ২৮ টি ক্যামেরা দিয়ে মনিটরিং, কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন ডিসিপি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) আনন্দ রায় আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড কার্যালয়ে সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধন করেন। এই অনুষ্ঠান উপলক্ষে, এসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল, আসানসোল সাউথ ট্র্যাফিক গার্ড ওসি চিন্ময় মণ্ডল, সঞ্জয় কুমার মণ্ডল, জিতেন্দ্র কুমার শর্মা, সহ আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের সমস্ত কর্মী এবং সিভিক পুলিশের কর্মীরা উপস্থিত ছিলেন। ডিসিপি ট্রাফিক আনন্দ রায় ফিতে কেটে এবং কন্ট্রোল রুমের সাইনবোর্ড উন্মোচন করে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। এরপরে, তিনি দক্ষিণ ট্রাফিক ইনচার্জ চিন্ময় মন্ডলের সাথে কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন এবং যেখানেই সিসিটিভি নিয়ন্ত্রণ করা হবে সেখানে কন্ট্রোল রুম থেকে সমস্ত কিছু পরীক্ষা করে দেখেন।













বস্তুত উল্লেখ্য, এই কন্ট্রোল রুম থেকে মোট ২৮ টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে। এমনকি দক্ষিণ ট্রাফিক গার্ডের অধীনে বসানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি করা যাবে।
ট্রাফিক আধিকারিকরা আশা করছেন, এই কন্ট্রোল রুম চালু হলে ট্রাফিক কন্ট্রোল মনিটরিং করতে যেমন সুবিধা হবে, তেমনি অপরাধীদের ধরতেও অনেক সুবিধা হবে কারণ এখানে ব্যবহৃত ক্যামেরাগুলো খুবই হাইটেক ক্যামেরা। ওই ক্যামেরাগুলির মাধ্যমে রাস্তায় চলাচল করে গাড়ির নম্বরও স্পষ্ট দেখা যাবে।
- কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলকে শ্রদ্ধা / ” সৃজন দ্যা স্পার্ক” র উদ্যোগে আসানসোলে সংগীতানুষ্ঠান
- সাফাইয়ের কর্মীরা জঞ্জাল সাফাই করতে গিয়ে মানুষজনের ক্ষোভে পড়ে মারধর খেয়ে পুলিশের দ্বারস্থ হল
- বিয়ের কার্ড দিতে গিয়ে মাইথনের ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু, জখম ছেলে
- পাণ্ডবেশ্বরে তৃণমূলে ভাঙ্গন ইস্তফা প্রধান, উপপ্রধান সহ ৮ জন গ্রাম পঞ্চায়েত সদস্যর
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, চেম্বার পেলেন আসানসোল পুরনিগমে বিরোধী দলনেত্রী মানুষের স্বার্থে আরো সক্রিয় হওয়ার বার্তা চৈতালি তিওয়ারির


