ASANSOLDURGAPUR

বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদ দুর্গাপুর থানায় এফআইআর ও বিক্ষোভ কংগ্রেসের

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার দুর্গাপূজো ও বাঙালির সংস্কার বিরোধী মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুর থানায় এফআইআর করলো কংগ্রেস। একইসাথে, থানায় বিক্ষোভ দেখায় কংগ্রেসের।দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে নিষেধাজ্ঞা এবং বাংলা ও বাঙালি জাতিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে একাধিক সংগঠন ও প্রতিবাদকারীরা।অভিযোগ, সাম্প্রতিক সময়ে ধীরেন্দ্র শাস্ত্রী বাংলা ও আপামর বাঙালি জাতিকে ‘পাখণ্ডি’ বলে অপমানজনক মন্তব্য করেছেন।

সেই মন্তব্যের প্রতিবাদে কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার দুর্গাপুর থানায় এফআইআর দায়ের করার পাশাপাশি বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা ও কর্মীরা।এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, আমরা ঐ বাবার বাংলা ও বাঙালির অসম্মানন করার প্রতিবাদে সরব হয়েছি। আমাদের সঙ্গে কংগ্রেসের নেতা ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন । ঐ বাবাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *