কুলটিতে মোটরবাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো মিনিবাস, আহত মহিলা ও শিশু
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলেরকুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির মিঠানি এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো একটি মিনিবাস। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি। চিনাকুড়ি – রানিগঞ্জ রুটের একটি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে। এই বাসের যাত্রী মহিলা ও শিশু সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে চিনাকুড়ি – রানিগঞ্জ রুটের একটি মিনিবাস চিনাকুড়ি থেকে আসানসোলের দিকে যাচ্ছিলো। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির মিঠানি এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে একটি মোটরবাইকেকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার ধারের নরম মাটিতে উঠে যায়।













এরপর চালক নিয়ন্ত্রণ হারালে মিনিবাসটি রাস্তার পাশে উল্টে যায়।এই দুর্ঘটনায় বাসে থাকা এক মহিলা ও এক শিশু সহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেন দিয়ে উদ্ধারের ব্যবস্থা করে। প্রবল বৃষ্টির কারণে রাস্তার ধারের মাটি নরম হয়ে যাওয়াতেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের তরফে অনুমান করা হচ্ছে।আহতদের প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

