দামোদর নদীর তীরকে দূষণমুক্ত তথা পরিষ্কার রাখবার জন্য এগিয়ে এলো ইউনাইটেড হোপ ফাউন্ডেশন
সহযোগিতার হাত বাড়িয়ে দিল মহিলা চেম্বার কনকধারা সহ অন্যান্য সংস্থা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস বর্তমানে সারা বিশ্বে বিশেষত ভারতে প্লাস্টিক দূষণ ভয়াবহ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব যাতে কমানো যায়।














দামোদর নদীকে বিশেষত: দামোদর নদীর তীরে দূষণ রোধ তথা পরিষ্কার রাখবার জন্য এগিয়ে এলো ইউনাইটেড হোপ ফাউন্ডেশন। শনিবার সকাল ৬ টা নাগাদ আসানসোলের কাছে দামোদর রেল ব্রীজ সংলগ্ন দামোদর নদীর তীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্মসূচি গ্রহণ করে ওই সেচ্ছাসেবী সংস্থা। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাদের এই কর্মকান্ডে জড়িত থাকার জন্য আহ্বান জানায় তারা।
আর সেই মতো দামোদর নদীর পাড়ে শনিবার সকালেই উপস্থিত হয় ইউনাইটেড হোপ ফাউন্ডেশন এর সদস্য সহ অন্যান্য সংস্থার সদস্যরা।
ওই কর্মসূচির মূল উদ্যোক্তা হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা ব্যানার্জি ও দেবদ্বীপ চৌধুরী।
পাশাপাশি বিভিন্ন সংস্থা যেমন ৯২.৭ বিগ এফএম বেঙ্গল থেকে আরজে দেব, মঞ্জিত কাউর ফাউন্ডেশনের থেকে গুরু সিং চৌধুরী ও অঞ্জনা কাউর, সাউথ বেঙ্গল ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সের মহিলা শাখা “কনকধারার” সেক্রেটারি জেনারেল ডঃ নবনীতা ব্যানার্জি, রোটারি আসানসোল গ্রেটারের সুজাতা মুখার্জী ও সুরজিৎ মুখার্জী,সে চিস ফাউন্ডেশন, ফিটনেসপ্রী, অগ্রাধিকার ছাড়াও দেবশ্রী মজুমদার, ত্রয়ী থেকে প্রিয়া মিত্র, অলোক মিত্র, অভিজিৎ মুখার্জী, পামেলা মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
- पांडवेश्वर ट्रैफिक गार्ड पुलिस ने टोटो और ऑटो चालकों के साथ चलाया जागरूकता कार्यक्रम
- सिदाबाड़ी में फ्लोटिंग सौर विद्युत परियोजना का ग्रामीणों ने किया विरोध, डीवीसी के खिलाफ फिर तेज आंदोलन का आह्वान
- আসানসোল ওল্ড স্টেশন কালচারাল ক্লাবের কালিপুজোর প্রস্তুতি শুরু খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ নির্মাণের সূচনা
- পান্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশের টোটো ও অটো চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি
- সিদাবাড়িতে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা গ্রামবাসীদের, ডিভিসির বিরুদ্ধে ফের তীব্র আন্দোলনের ডাক


