২২ শে শ্রাবণে কবিগুরুর ৮২ তম প্রয়াণ দিবস পালন আসানসোল পুরনিগমের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ২২ শে শ্রাবণে মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস পালন করলো আসানসোল পুরনিগম। এদিন সকালে আসানসোলের জিটি রোডের বিএনআরে রবীন্দ্র ভবনে সামনে শ্রদ্ধাঞ্জলি পার্কে কবির মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার, সিকে রেশমা সহ পুরনিগমের একাধিক কাউন্সিলর, পুরনিগমের ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা।














রবীন্দ্র ভবনের ভেতরে কবির মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর জিটি রোডের টেগোর রোডে কবির মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মেয়র ও চেয়ারম্যান বলেন, প্রতি বছরের মতো এবারেও আসানসোল পুরনিগমের তরফে যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হচ্ছে।
মেয়র পারিষদ বলেন, এদিন বিকেলে আসানসোল রবীন্দ্র ভবনে ২২ শে শ্রাবণ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর পাশাপাশি এদিন পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিভিন্ন সংগঠনের তরফে সারাদিন ধরে নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২২ শে শ্রাবণ পালন করছে।
- रानीगंज में विधायक कार्यालय का उद्घाटन, पुरुलिया के सांसद रहे मुख्य अतिथि
- রানিগঞ্জে বিধায়কের কার্যালয়ের উদ্বোধনে পুরুলিয়ার সাংসদ
- भुगतान से कमीशन काटने का आरोप, जामुड़िया के रेलवे साइडिंग में कोयला परिवहन ठप
- जामुड़िया के अल्पसंख्यक बहुल गांव में भाजपा कार्यालय का उद्घाटन, विधायक रहे मौजूद
- পেমেন্ট থেকে কমিশন কাটার অভিযোগ জামুড়িয়ার রেল সাইডিংয়ে কয়লা পরিবহন বন্ধ


