আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হচ্ছেন আকাঙ্খা ভাস্কর
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ পেশায় চিকিৎসক আইএএস আকাঙ্ক্ষা ভাস্কর এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইওয়ের দায়িত্বভার নিতে চলেছেন। এর আগে রাহুল মজুমদার এই পদে ছিলেন। তিনি বদলি হওয়ার পরে আড্ডার এই পদ খালি আছে। বর্তমানে তিনি পঞ্চায়েত দপ্তরের যুগ্ম সচিব পদে আছেন।









বৃহস্পতিবার আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন সিইওর দায়িত্ব নেওয়ার অর্ডার এসেছে। আকাঙ্ক্ষা ভাস্কর রাজ্যে প্রথম তার চাকরি শুরু করেন সালানপুর ব্লকের বিডিওর দায়িত্ব নিয়ে। তিনিই প্রথম পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে একজন আইএস অফিসার হিসেবে বিডিওর পদে ছিলেন । একই সঙ্গে ব্লকের চিকিৎসা ব্যবস্থার হাল ফেরাতে নিজে মাঝেমধ্যে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের চিকিৎসাও করেছেন। তারপর তিনি বিভিন্ন জেলায় উচ্চ পদে কাজ করেছেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি পাস করেন। আকাঙ্খা ভাস্কর ২০১৫ এর ব্যাচের আইএস অফিসার।




- जामुड़िया में सनसनी घर से युवा तृणमूल नेता की पत्नी का जला हुआ शव बरामद, पति हिरासत में
- জামুুড়িয়ায় চাঞ্চল্য বাড়ি থেকে যুব তৃণমূল নেতার স্ত্রীর দগ্ধ দেহ উদ্ধার, আটক স্বামী
- SAIL ISP UNION ELECTION: INTUC और BMS में टक्कर, श्रमिक 24 को करेंगे फैसला
- प्रतिबंधित कफ सिरप की तस्करी के दोषी को 10 साल का सश्रम कारावास आसनसोल एनडीपीएस विशेष अदालत ने सुनाई सजा
- নিষিদ্ধ কাফ সিরাপ পাচারে দোষী সাব্যস্তর ১০ বছর সশ্রম কারাদণ্ড আসানসোল এনডিপিএস বিশেষ আদালতে সাজা ঘোষণা

