Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

পেট্রোল পাম্পের মহিলা কর্মীকে বন্দুক দেখিয়ে ভয় দেখাল দুষ্কৃতীরা, সিসিটিভিতে ধরা পড়ল ছবি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পেট্রোল পাম্পের মহিলা কর্মীকে মাথায় বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে পালালো তিন দুষ্কৃতি।, সিসিটিভিতে ধরা পড়ল ছবি, ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত জেমারি এলাকায় আয়ুস পেট্রোল পাম্পে। বৃহস্পতিবার দুপুরে একটি নাম্বারবিহীন স্কুটি গাড়িতে তিন দুষ্কৃতি ওই পেট্রোল পাম্প আসে। তারা ৫৫ টাকার তেল ভরে বলে ওই পেট্রোল পাম্পের এক মহিলা কর্মী জানিয়েছেন। তেল ভরার পরেই ওই মহিলাকে চুলের মুঠী ধরে তার মাথায় বন্দুক ঠেকায় ওই দুষ্কৃতিরা। মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

কিন্তু পালানোর সময় তারা দু রাউন্ড ব্ল্যাংক ফায়ার করে বলে পেট্রোল পাম্পের কর্মীরা জানিয়েছে। কিন্তু ফায়ার করার কথা নিয়ে ধোয়াশা রয়েছে। কেন এই ঘটনা তা নিয়ে পেট্রোল পাম্পের কর্মীরা ধোঁয়াশায়। তবে কি ডাকাতির উদ্দেশ্যে এসেছিল ওই তিনজন? নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল তা পরিষ্কার নয়। পুলিশকে জানানো হয়েছে। সালানপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *