এসবিএফসিআই দুর্গাপুর শাখার প্রতিনিধিমন্ডল DMC চেয়ারপারসনের সাথে দেখা করলেন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : সাউথ বেঙ্গল ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসবিএফসিআই) দুর্গাপুর শাখার আয়োজনে বৈঠকে মিলিত হলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়।
সাধারণ সম্পাদক জগদীশ বাগরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় প্রথমে অনিন্দিতা মুখার্জীকে ফুলের তোড়া ও স্মারক চিহ্ন দিয়ে সম্মানিত করা হয়। এরপর ডেঙ্গু মোকাবিলায় ৫টি স্প্রে মেশিন দেওয়া হয়।














দুর্গাপুর শহরের আবর্জনা পরিষ্কার ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত গুরুতর সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এসবিএফসিআই দুর্গাপুর পুরসভা এলাকার কারখানা থেকে পুরসভা কর্তৃক আদায় করা টোল ট্যাক্স নিয়েও তীব্র আপত্তি তুলেছে।
চেয়ারপারসন আশ্বস্ত করেন যে সব বিষয় খতিয়ে দেখা হবে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন এসবিএফসিআই দুর্গাপুর শাখার সভাপতি রাকেশ ভট্টর, শাখা সম্পাদক রোহিত মোহঙ্কা সহ দুর্গাপুর শাখার আরও অনেক সদস্য।
- आसनसोल जिला अस्पताल में बच्चों के लिए “पोषण पुनर्वास केंद्र” शुरू, उद्घाटन किया नगर एवं शहरी विकास मंत्री ने
- আসানসোল জেলা হাসপাতালে শিশুদের জন্য ” পুষ্টি পুনর্বাসন কেন্দ্র ” উদ্বোধনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী
- आवाज़ का नमूना देने के मुद्दे पर अभिषेक बनर्जी पर अग्निमित्रा पाल का तंज, कहा – “कोई भी कानून से ऊपर नहीं”
- কন্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে কটাক্ষ অগ্নিমিত্রা পালের “কেউ আইনের উর্ধ্বে নয়”
- आसनसोल के सामाजिक संगठन “योर ऑर्गेनाइजेशन” की पहल सालानपुर में बारिश से स्कूली बच्चों को बचाने के लिए छाता और रेनकोट वितरण


