Saturday, June 20, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, June 20, 2026
Bengal Mirror
ASANSOL

আসানসোলের বিজেপি নেতার ফেসবুক পেজ হ্যাক, অশ্লীল ছবি ভাইরাল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ* বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ রায়ের সোস্যাল মাধ্যম ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে আসানসোলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঐ বিজেপি নেতা ইতিমধ্যেই আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোলের সাইবার থানায় গোটা ঘটনার কথা জানিয়ে সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে সাইবার থানা তদন্ত শুরু করেছে।


মঙ্গলবার এই প্রসঙ্গে বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, হ্যাকাররা আমার ফেসবুক পেজ হ্যাক করে। সোমবার আমি তা জানতে পারি। হ্যাক করার পরে আমার ফেসবুক পেজে অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে। তিনি আরো বলেন, আমি আসানসোলের সাইবার ক্রাইম থানায় এই সম্পূর্ণ তথ্য দিয়ে অভিযোগও করেছি। আমি চাই পুলিশ তদন্ত করে বার করুক এর পিছনে কারা রয়েছে। এইভাবে ফেসবুকের মাধ্যমে অশ্লীল ছবি পোস্ট করায় সমাজে তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তবে তিনি মনে করেন না যে, এর পেছনে রাজনৈতিক কোন উদ্দেশ্য আছে।
এদিকে, সাইবার থানার তরফে বলা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *