পুলিশ আধিকারিকদের নিয়ে কো-অর্ডিনেশন বৈঠকে আসানসোলের মহকুমাশাসক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: লোকসভা নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনে। বুধবার আসানসোলে মহকুমাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে একটি কো-অর্ডিনেশন বৈঠক বা সমন্বয় সভা হয়। সেই সভায় পৌরহিত্য করেন আসানসোলের মহকুমাশাসক (সদর) তথা আসানসোল উত্তর বিধান সভার এআরও বিশ্বজিৎ ভট্টাচার্য।











এছাড়াও এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলাম আসানসোল সাবডিভিশন বা মহকুমার আরো চারটি বিধানসভার এআরও বা এ্যাসিসটেন্ট রিটার্নিং অফিসার, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ও সব থানার ওসি বা অফিসার ইনচার্জরা। মুলতঃ ভোটের আগে আসানসোল মহকুমার পাঁচটি বিধানসভার আইন শৃঙ্খলা, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে তা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রসঙ্গতঃ, আগামী ১৩ মে চতুর্থ দফায় আসানসোল কেন্দ্রে নির্বাচন হবে।


- Asansol : दो सड़कों के निर्माण और मरम्मत पर खर्च होंगे 3.30 करोड़ से अधिक, मंत्री अग्निमित्रा पॉल ने किया शिलान्यास
- Burnpur शिवस्थान महावीर दल सेंट्रल अखाड़ा द्वारा पगड़ी वितरण
- झारखंड नंबर की चारपहिया गाड़ी का पुलिस ने किया पीछा आसनसोल में राष्ट्रीय राजमार्ग-19 पर डिवाइडर से टकराई कार, एक हिरासत में
- ঝাড়খণ্ড নম্বরের চারচাকা গাড়িকে পুলিশের ধাওয়া আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা, আটক ১
- कुल्टी में तृणमूल कांग्रेस को बड़ा झटका, 150 लोगों ने कांग्रेस का दामन थामा

