কুলটিতে তৃণমূলে বড় ভাঙন ১৫০ জনের কংগ্রেসে যোগদান
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ১৫০ জন মহিলা ও পুরুষ।দীর্ঘদিন ধরেই দলের হয়ে কাজ করা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে দাবি করেন দলবদল করা এইসব মানুষেরা। উন্নয়নের অভাব এবং স্থানীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ থেকেই এই দলবদলের সিদ্ধান্ত বলে দাবি যোগদানকারীদের।এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতৃত্ব।













যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান তারা।জেলা কংগ্রেস নেতৃত্ব বলেন, কংগ্রেসের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েই এইসব মানুষেরা দলে যোগ দিয়েছেন। আগামী দিনে কুলটি এলাকায় সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।এই যোগদানকে ঘিরে কুলটির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

