স্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ কোনরকম মিছিল বা শোভাযাত্রা না করে একবারে সাদামাটা ভাবে মঙ্গলবার সকালে আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া।














এদিন তিনি সকালে সাড়ে এগারোটা নাগাদ হাতেগোনা জনা কয়েক নেতাদেরকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কার্যালয়ে আসেন। বেলা বারোটার পরে পদ্ম প্রার্থী জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও এস পোন্নাবলমের কাছে নিজের মনোনয়ন পত্র জমা করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী মনিকা সিং আলুওয়ালিয়া, ছেলে রৌনক সিং আলুওয়ালিয়া, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় ও কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, ইলেকশন এজেন্ট প্রশান্ত চক্রবর্তী, তাপস রায়, কাউন্সিলর গৌরব গুপ্ত।
উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার আগে সোমবার সন্ধ্যায় আসানসোল শহরে জেলা বিজেপির তরফে দলের প্রার্থীর সমর্থনে একটি রেলি করা হয়েছিলো।
- দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের হোস্টেল রুম থেকে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
- Durgapur Medical Student Death : हॉस्टल से सीतामढ़ी के छात्र का शव बरामद, जांच में जुटी पुलिस
- आसनसोल में युवा कल्याण एवं खेल विभाग की ओर से राखी बंधन उत्सव का आयोजन, दिया गया सामाजिक सद्भाव का संदेश
- Asansol : खाद्य सुरक्षा विभाग की छापेमारी, कई होटल-रेस्तरां में मिली अनियमितताएं
- আসানসোলে রাখী বন্ধন উৎসবের আয়োজনে যুব কল্যান ও ক্রীড়া দপ্তর সম্প্রীতির বার্তা


