আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোলের চিনাকুড়ি শুট আউট কাণ্ডে গ্রেফতার দুই।জানা যায় বেসরকারি মাইক্রোফিনান্স সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের লোনের টাকা আদায়ের কাজ করতো শিবনাথ রজক।আর সেই আদায়ের একটা বড়ো অংশ টাকা উমাশঙ্করকে দেয়নি।আর সেই কথা জানতে পেরে যায় উমাশঙ্কর চৌহান।আর তার পরেই উমাশঙ্করকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে এই শিবনাথ রজক।














এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।ধৃত দুইজনকে আসানসোল আদালতে তোলা হয়।তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে দুই অভিযুক্তকে।জানা যায় চলতি মাসের ১৫ই এপ্রিল চিনাকুড়ি এলাকায় বেসরকারি মাইক্রোফিনান্স এর কর্ণধার উমাশঙ্কর চৌহানেকে এলোপাঠাড়ি গুলি করে খুন করে দুষ্কৃতি।ঘটনার তদন্তে নামে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
- दुर्गापुर के इस्कॉन मंदिर में धूमधाम से मनाई गई भगवान जगन्नाथ की स्नान यात्रा
- ईएसआई का पैसा कटने के बावजूद नहीं मिल रहा इलाज घायल श्रमिक को लेकर रानीगंज के जूट मिल में कार्य बहिष्कार और विरोध प्रदर्शन
- দুর্গাপুরে ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা
- ইএসআইয়ের টাকা কাটা হলেও মিলছে না চিকিৎসা আহত শ্রমিককে নিয়ে রানিগঞ্জে জুট মিলে কর্মবিরতি ও বিক্ষোভ
- ডিসেরগড়ে দামোদর নদীতে ডুবে মৃত্যু দশম শ্রেণির তিন পড়ুয়ার


