বার্নপুরে স্ল্যাগের গুদামে ভয়াবহ আগুন
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের হিরাপুর থানার আসানসোল পুরনিগমের ৫৭ নং ওয়ার্ডের বার্ণপুরের নিউ টাউনের ইস্কো বাইপাস রোডের পাশে একটি ব্যক্তিগত মালিকানাধীন স্ল্যাগ গুদামে বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।









আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে তা গুদামে রাখা রাবার রোল, টায়ার এবং তারগুলিকে গ্রাস করে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কিছুক্ষনের চেষ্টায় দমকলকর্মীরা সেই আগুন নেভাতে সক্ষম হন। এলাকার বাসিন্দাদের সূত্র থেকে আরো বলা হচ্ছে, ঐ গুদামে দুটি গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে গুদামে আগুন লেগেছে। তবে এই অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর নেই।




উল্লেখ্য, ইস্কো স্টিল প্ল্যান্ট বা আইএসপির ডাস্ট ব্যক্তিগত মালিকানাধীন এই গুদামে মজুত করা হয়। পরে সেখান থেকে এই ডাস্ট বিভিন্ন কারখানায় সরবরাহ করা হয়। ঐ গুদামে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করেন মালিক মহঃ জাভেদ। তিনি বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রচণ্ড গরমের কারণে, গুদামের বাইরে পড়ে থাকা তারে এই আগুন লাগে। পরে তা নিজেরাই নিয়ন্ত্রণ করি। অপরদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কাউন্সিলর সমিত মাজি। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে আমি সেখানে পৌঁছাই । এই ঘটনায় কোন সম্পত্তির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
- আসানসোলে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান শ্রীপুর
- ইসিএলের সদর দফতর সিটুর সভা বেসরকারিকরণ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিরুদ্ধে আন্দোলনের ডাক
- दुर्गापुर में पुलिस की दो बड़ी कार्रवाई, 1 गिरफ्तार, 10 हिरासत में; कई पेनड्राइव, एटीएम कार्ड और हार्ड डिस्क बरामद
- দুর্গাপুরে পুলিশের দুটি বড়সড় অভিযান গ্রেফতার ১, আটক ১০, উদ্ধার একাধিক পেনড্রাইভ, এটিএম কার্ড ও হার্ডডিস্ক
- SAIL–ISP Secret Ballot Election में ISP Permanent Workers Union की भागीदारी पर महत्वपूर्ण निर्णय


