আসানসোল সিভিল রাইটসের প্রতিবাদ সভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ছত্রিশগড়ে মাওবাদীদের দমনের নামে সাধারণ মানুষের গণহত্যার প্রতিবাদে ও সেখানে আদিবাসীদের উচ্ছেদ করে মাটির তলার সম্পদ লুটের বিরুদ্ধে শনিবার বিকেলে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের ডাকে বিএনআর মোড়ে এক প্রতিবাদ সভা হয়। এই সভায় বক্তব্য রাখেন দলিত ও আদিবাসী মঞ্চের স্বপন দাস, মজদুর ক্রান্তি পরিষদের মানিক সমাদ্দার, এআইটিইউসির সোমনাথ চট্টোপাধ্যায় , দুর্গাপুর গণ অধিকার মঞ্চের ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় , সমাজকর্মী স্বপন পাড়িয়া, মানবাধিকার কর্মী বাবুয়া চৌধুরী।
এছাড়াও এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডাঃ স্বাতী ঘোষ, ইফটুর গৌতম দত্ত ও অধিকার সংগঠনের তরফে দুগাই মুর্মু। এই সভা পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।













- দুর্গাপুরে তিনদিনের জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়
- द पीकर्स, आसनसोल का द्वितीय एडवेंचर समर कैंप संपन्न
- Asansol में मंत्री और विधायकों ने गिनाईं प्रधानमंत्री मोदी के 12 वर्षों की उपलब्धियां
- পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বর্ষার আগে কুলটি বিধানসভার সমস্ত প্রধান রাস্তাকে সংস্কার করার নির্দেশ
- শহরের যানজট ও অপরিচ্ছন্নতা কমাতে সরছে আসানসোলের হোলসেল মার্কেট উদ্যোগী বিধায়ক



