আসানসোল সিভিল রাইটসের প্রতিবাদ সভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ছত্রিশগড়ে মাওবাদীদের দমনের নামে সাধারণ মানুষের গণহত্যার প্রতিবাদে ও সেখানে আদিবাসীদের উচ্ছেদ করে মাটির তলার সম্পদ লুটের বিরুদ্ধে শনিবার বিকেলে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের ডাকে বিএনআর মোড়ে এক প্রতিবাদ সভা হয়। এই সভায় বক্তব্য রাখেন দলিত ও আদিবাসী মঞ্চের স্বপন দাস, মজদুর ক্রান্তি পরিষদের মানিক সমাদ্দার, এআইটিইউসির সোমনাথ চট্টোপাধ্যায় , দুর্গাপুর গণ অধিকার মঞ্চের ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় , সমাজকর্মী স্বপন পাড়িয়া, মানবাধিকার কর্মী বাবুয়া চৌধুরী।
এছাড়াও এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডাঃ স্বাতী ঘোষ, ইফটুর গৌতম দত্ত ও অধিকার সংগঠনের তরফে দুগাই মুর্মু। এই সভা পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।














- কুলটিতে বাবসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তির শিলান্যাসে বিজেপি বিধায়ক
- দুর্গাপুরে শিল্পতালুকে বেসরকারি কারখানায় ফার্নেস ফেটে জখম চার, ক্ষোভ কর্মীদের
- মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই তৎপর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কাঁকসায় অবৈধ বালিঘাটে পুলিশকে নিয়ে অভিযান
- পায়ে হেঁটে বৈষ্ণব দেবী মন্দির দর্শনে পাড়ি দিল অন্ডালের যুবক
- SAIL ISP का बुलडोजर चला, तृणमूल के दो कार्यालय ध्वस्त

