Thursday, July 23, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 23, 2026
Latest:
Bengal Mirror
KULTI-BARAKAR

কোলিয়ারির এমডিও মডেলে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল গণমঞ্চ

বেঙ্গল মিরর, কুলটি ::রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের চিনাকুড়ি এক,দুই, পারবেলিয়া ও দুবেশ্বরী কোলিয়ারির এমডিও মডেলে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল বেসরকারিকরণ বিরোধী গণমঞ্চ।আজ চিনাকুড়িতে মঞ্চের ডাকে দিনভর ধরণায় কয়লা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ পলিসির বিরুদ্ধে সরব হন

এসডাবলুসিসির মানিক সমাদ্দার,এনটিইইউআই এর শৈলেন ভট্টাচার্য, এআইসিসিটিইউ এর প্রদীপ ব্যানার্জী,আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের সুমন কল্যাণ মৌলিক, দুর্গাপুর গণ অধিকার মঞ্চের ইন্দ্রজিৎ মুখার্জি, ইস্কো মজদুর ইউনিয়নের সৌমেন্দু গাঙ্গুলি,সমাজকর্মী স্বপন পাড়িয়া, স্থানীয় এলাকার গ্রাম কমিটির সদস্য স্বপন মাহাতো,দলিত ও সংখ্যালঘু মঞ্চের স্বপন দাস।সঙ্গীত পরিবেশন করেন উপেন্দর রাওয়াত। সভা পরিচালনা করেন ইসিএল ঠিকা শ্রমিক ইউনিয়নের সুদীপ্তা পাল। অবস্থানের পর মঞ্চের এক প্রতিনিধি দল ইসিএল সোদপুর এরিয়ার জেনারেল ম্যানেজারের কাছে দাবিপত্র পেশ করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *